1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শাহ আমানত সেতু এলাকায় ৭ চোরাই সিএনজি অটোরিকশাসহ আটক ৬ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শাহ আমানত সেতু এলাকায় ৭ চোরাই সিএনজি অটোরিকশাসহ আটক ৬

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে
অনিন্দ্য নয়ন
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা সহ মো. রাসেল (৩৪), নজরুল ইসলাম (৩৫), আব্দুর রশিদ (৩১), আওলাদ হোসেন (২৫), মোক্তার হোসেন (৩৭), আব্দুল গফুর (৪৮) নামের ৬ সিএনজি অটোরিক্সা চোরকে আটক করেছে র‍্যাব। শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২১ ইং র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর রাতে র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা কিছু সংখ্যক সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা তাদের থামার সংকেত দেয়। কিন্তু চেকপোস্টের সামনে তারা না থামিয়ে গাড়িগুলো সহ দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোরাকারবারীরা। একপর্যায়ে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৬ জনকে আটক করে। এসময় চোরাই ৭ টি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla