1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালীতে জাল ভোট দেওয়ার পোলিং এজেন্ট আটক - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালীতে জাল ভোট দেওয়ার পোলিং এজেন্ট আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ বার পড়া হয়েছে
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী পৌরসভা নির্বাচনে গোপন কক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে মো. জাবেদ নামে এক পোলিং এজেন্টকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২০ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১ টার দিকে ১নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, মো. জাবেদ ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তারেকুল ইসলামের এজেন্ট । নাজমুন নুর আঁখি নামের এক নারী ভোটার ওই কেন্দ্রে ভোট দেওয়ার সময় ৫ নম্বর কক্ষের গোপন কক্ষে প্রবেশ করে তার ভোট জাবেদ দিয়ে দেন। পরে ওই নারী দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তাৎক্ষণিক এজেন্ট জাবেদকে আটক করা হয়। পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল বাছেত জানান, অভিযোগের প্রেক্ষিতে জাবেদ নামের ওই এজেন্টকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা স্বর্তস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করার অভিযোগে পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছিল। তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে। এটি ছাড়া বাকি সব কটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla