1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বোয়ালখালী পৌর নির্বাচনে প্রতীক পেলেন সোলাইমান বাবুল - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বোয়ালখালী পৌর নির্বাচনে প্রতীক পেলেন সোলাইমান বাবুল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে উচ্চ আদালতের নির্দেশে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থী সোলাইমান বাবুল।

আদেশের প্রেক্ষিতে সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার তাকে ব্রীজ প্রতীক বরাদ্দ দিয়েছেন।

 

 

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত ২২ জুন কাউন্সিলর পদপ্রার্থী সোলায়মান বাবুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

এ নিয়ে বোয়ালখালী পৌরসভার ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২০ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla