1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিপ্লব উদ্যান হতে অপহরণ মামলার আসামী গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বিপ্লব উদ্যান হতে অপহরণ মামলার আসামী গ্রেপ্তার

অনিন্দ্য নয়ন
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ শিক্ষাবোর্ডের সামনে চলতি বছরের মে মাসে নালার সংস্কার কাজ করার সময় দুই শ্রমিককে অপহরণ করে ২ লাখ টাকা দাবির প্রেক্ষিতে করা মামলার আসামী মিঠু পাল রকি (২৪) কে ষোলশহরস্থ বিপ্লব উদ্যান হতে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এসময় মিঠুকে গ্রেপ্তারে বাধা দেওয়ায় সাকলাইন হামিদ (২৪) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার সুত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে নগরীর ষোলশহরস্থ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে নালার সংস্কার কাজ করার সময় দুই শ্রমিককে অপহরণ করে ২ লাখ টাকা দাবি করে দূর্বৃত্তরা। অপহরণের পরেরদিন অভিযান চালিয়ে নগরীর ষোলশহর কর্ণফুলী মার্কেটের পিছনে রেললাইনের পার্শ্ববর্তী একটি গরুর খামার থেকে অপহৃতদের উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনার প্রেক্ষিতে অপহৃত শ্রমিকদের মাঝি (দলপতি) একটি মামলা দায়ের করেন । সোমবার ৬ সেপ্টেম্বর ২১ ইং বিকাল ৫ টায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বিপ্লব উদ্যান হতে মামলার আসামী মিঠু পাল রকি (২৪) কে আটক করা হয়। আটকের বিষয়ে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মো. হাসান ইমাম বলেন, ‘বিপ্লব উদ্যান হতে অপহরণ মামলার আসামি মিঠুকে গ্রেপ্তার করা হয়। এসময় সাকলাইন নামের একজন মিটুকে গ্রেপ্তারে বাধা দেওয়ায় তাকেও আটক করেছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla