1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পটিয়ায় ২৭০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ২ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পটিয়ায় ২৭০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
অনিন্দ্য নয়ন
চট্টগ্রামের পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরনা রাস্তার মাথা হতে মোট ২৭০০ পিস ইয়াবা সহ আব্দুল গফুর (৩৪) এবং মোঃ ইলিয়াছ (৩৮)নামের ২ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। বুধবার ২৫ আগস্ট রাত ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় এর উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন খরনা রাস্তার মাথায় অভিযান চালায়। এসময় হানিফ পরিবহনের একটি বাস হতে ২,৩০০ পিস ইয়াবা সহ আব্দুল গফুর (৩৪) কে এবং ৪০০ পিস ইয়াবা সহ মোঃ ইলিয়াছ (৩৮) কে আটক করা হয়। আটককৃতরা ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে ০২ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla