1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সীতাকুন্ডে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ৩ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সীতাকুন্ডে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে
 অনিন্দ্য নয়ন
চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কুমিরা ইউনিয়ন পরিষদ ও বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ এলাকায় মাদকবিরোধী অভিযানে মোট ১৭০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ জমিরুল ইসলাম প্রঃ জমির (৫১), দেলোয়ারা বেগম প্রঃ সুমি (৪৫), মোঃ আবু জাহেদ (২৭) নামের ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়। মঙ্গলবার ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে উপ-পরিদর্শক শফিয়ার রহমান এর নেতৃত্বে একটি টিম সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ, কুমিরা ইউনিয়নের দক্ষিণ মজজিদ্দা ও হিন্দুরীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে সকাল ০৯ঃ৪৫ মিনিটে মোঃ আবু জাহেদ (২৭) কে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের উত্তর মাহমুদাবাদ শফিউল আলমের বাড়ির নিজ বসত হতে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সকাল ১১ঃ১৫ মিনিটে সীতাকুণ্ডের হিঙ্গুরীপাড়ার নিজ ভাড়াবাসায় তল্লাশী চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় দেলোয়ারা বেগম প্রকাশ সুমি (৪৫) কে। দুপুর ১ঃ৩০ মিনিটে মোঃ জমিরুল ইসলাম প্রকাশ জমির (৫১) কে কুমিরা ইউনিয়নের দক্ষিণ মজজিদ্দা সোলেমানের বাড়ির নিজ বসতঘর হতে ৬০ পিস ইয়াবা সহ আটক করা হয়। ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সীতাকুন্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla