1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পবিত্র আশুরা আজ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পবিত্র আশুরা আজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে

আজ ১০ই মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ। রোজা রেখে ও ইবাদত বন্দেগির মধ্যদিয়ে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা কারবালার বেদনাবিধূর দিনটির স্মরণে শোক প্রকাশ করে। করোনা অতিমারির কারণে এবছরও তাজিয়া বা শোক মিছিল করা যাবে না।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে হিজরি ৬১ সনের ১০ই মহররম ইরাকের কারবালা মরু প্রান্তরে ইয়াজিদের সৈন্যবাহিনীর হাতে নৃশসংশভাবে প্রাণ হারান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন ও তার পরিবারসহ ৭২ জন অনুসারী।

মর্মান্তিক এই ঘটনার স্মরণে রাজধানীর হোসাইনি দালান থেকে প্রতিবছর তাজিয়া মিছিল করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। কিন্তু, করোনা অতিমারির কারণে এবারও তাজিয়া মিছিল ছাড়া অন্য আনুষ্ঠানিকতা কেবল ইমাবাড়া চত্ত্বরেই সীমাবদ্ধ থাকবে বলে জানালেন হোসাইনি দালানা ইমামবাড়া প্রশাসনিক কর্মকর্তা এম এম নক্বী আসলাম।

ইসালামী চিন্তাবিদদের মতে, কারবালার ঘটনা ছাড়াও মহররম মাসের অনেক তাৎপর্য রয়েছে। দিবসটিতে নফল রোজা, নামাজ পড়া এবং বিশেষ মোনাজতসহ ইবাদত বন্দেগির মধ্যদিয়ে পালন করার পরামর্শ দেন বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী।

এদিকে, পবিত্র আশুরা উপলক্ষে হোসাইনি দালান, ইমামবাড়াসহ পুরো রাজধানীতেই নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla