1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তপন চক্রবর্তীর নাগরিক শোক সভা উৎযাপন কমিটির প্রস্তুতি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

তপন চক্রবর্তীর নাগরিক শোক সভা উৎযাপন কমিটির প্রস্তুতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর মতো ত্যাগী নেতা আর হবে না। যার চিন্তায় চেতনায় ছিলো পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়ন করা। তৃণমূলের কর্মীরাই ছিলো তার কাছে নিরাপদ। কর্মীবান্ধব এই নেতার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা কোনদিন পূরণ হবার নয়।

আজ ৩১ জুলাই বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর নাগরিক শোক সভা উৎযাপনের লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকীর পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন জ্যাকি, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আজিজ সওদাগর, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, নগর তরুণ পার্টির আহ্ববায়ক রেজাউল করিম রেজা, আহ্ববায়ক সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর ছাত্র সমাজের যুগ্ম আহ্ববায়ক মোঃ ফয়সাল, আবু সিদ্দিক প্রমুখ।

সভা শেষে আনিসুল ইসলাম চৌধুরীকে ও কামরুজ্জামান পল্টুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট তপন চক্রবর্তীর নাগরিক শোক সভা উৎযাপন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla