1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গুগলের মুনাফা তিন মাসে ৬১৯০ কোটি ডলার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গুগলের মুনাফা তিন মাসে ৬১৯০ কোটি ডলার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫৯০ বার পড়া হয়েছে

গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ছয় হাজার ১৯০ কোটি ডলার আয় করেছে। এর মধ্যে কোম্পানিটি রেকর্ড মুনাফা করেছে এক হাজার ৮৫০ কোটি ডলার। চলতি বছরের প্রথম প্রান্তিকের ধারাবাহিকতায় দ্বিতীয় প্রান্তিকেও রেকর্ড আয় করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারিতে গত দুই বছর ধরে নিউ নরমাল বিশ্বে ইন্টারনেটভিত্তিক কার্যক্রম বাড়ছে। কেননা এ সময়ে ঘরে বসে অফিস, ক্লাস, মিটিং এবং বিনোদনের মতো কাজ বেড়েছে। অনলাইন কেনাকাটাও বেড়েছে। এরই প্রভাবে গুগলের মতো বৈশ্বিক ইন্টারনেট কোম্পানি ফুলেফেঁপে উঠছে। গুগলের দ্বিতীয় প্রান্তিকের আয়ে সার্চ ইঞ্জিন ও ইউটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময়ে সার্চ ইঞ্জিন থেকে কোম্পানিটি আয় করেছে তিন হাজার ৫৮০ কোটি ডলার।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর সার্চ ইঞ্জিন থেকে আয় বেড়েছে এক হাজার ৪০০ কোটি ডলারেরও বেশি। প্রতিষ্ঠানটি ইউটিউব থেকে আয় করেছে ৭০০ কোটি ডলার, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে গুগল ক্লাউড থেকে এখনও লাভের মুখ দেখেনি কোম্পানিটি। দ্বিতীয় প্রান্তিকে ৫৯.১ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে, একই সময়ে অ্যাপল ও মাইক্রোসফটও রেকর্ড মুনাফা অর্জন করেছে। এ সময়ে অ্যাপল, মাইক্রোসফট ও গুগলের মোট মুনাফা পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়েছে! এতে করে এই তিন প্রযুক্তি জায়ান্টের মোট বাজারমূল্য ৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। করোনা মহামারি শুরুর প্রথমদিকের তুলনায় অঙ্কটি দ্বিগুণ হয়েছে।

অবশ্য বিশ্বজুড়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক। অ্যাপল তাদের কর্মীদের হোম অফিস আগামী অক্টোবরে পর্যন্ত বর্ধিত করেছে। এ ছাড়া প্রযুক্তি বাজারে চিপ সংকটও প্রকট আকার ধারণ করেছে। এতে করে অ্যাপলের মতো ডিভাইস নির্মাতাদের উদ্বেগ আরও বাড়ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla