1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ফোনালাপ, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ফোনালাপ, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে

ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফ্যাম মিন চিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ জুলাই, শনিবার, এক টেলিফোন বৈঠকে নিজের শুভেচ্ছাবার্তা জানান তিনি।

বৈঠককালে ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় নানাবিধ বিষয়াদি নিয়ে আলোচনা করেন মোদী। পাশাপাশি, ফ্যাম মিন চিনের নেতৃত্বাধীন ভিয়েতনাম এক শক্তিশালী, গঠনতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জানা গিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চায়নে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি নির্ভরযোগ্য, অন্তর্ভূক্তিমূলক, শান্তিপূর্ণ, নিয়ম-ভিত্তিক বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন দুই নেতা।

একই সঙ্গে, করোনা মহামারী চলাকালীন বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোয় এবং মূল্যবান সহযোগিতা প্রেরণের জন্য ভিয়েতনামের জনগণ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোদী। এসময়, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একে অন্যের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

আসন্ন ২০২২ সালে নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বর্ষ উদযাপন করবে ভারত এবং ভিয়েতনাম। এ উপলক্ষ্যটি স্মরণীয় করে রাখতে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি নেয়া হবে বলে ইতোমধ্যে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভিয়েতনামের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ করলেন ফ্যাম মিন চিন। আলোচনার শেষ ভাগে চিনকে ভারতে সফরের আমন্ত্রণ জানান মোদী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla