1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জোরপূর্বক বাগান কাটা বাঁধা দেয়ায় বাগানের মালিককে ইয়াবা কারবারি আর হেফাজত আর ওই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ হলে সাংবাদিককে হলুদ আখ্যা দিয়ে ফেসবুকে পোষ্ট - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

জোরপূর্বক বাগান কাটা বাঁধা দেয়ায় বাগানের মালিককে ইয়াবা কারবারি আর হেফাজত আর ওই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ হলে সাংবাদিককে হলুদ আখ্যা দিয়ে ফেসবুকে পোষ্ট

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৭০৭ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ার আলোচিত জোরপূর্বক বাগান কাটা ঘটনায় পর পর দুইপক্ষের দুটো অভিযোগ দায়ের হয়েছে থানায়। স্বাভাবিক কারণে এটি সংবাদপত্রে রিপোর্ট হতে পারে। গতকাল ৩১মে

‘লোহাগাড়ায় মল্লিক সোবহান মেম্বার আক্কাসের নির্দেশে কেটে ফেললেন বাগানের গাছ,বললেন দাবিদার সুমন আর মেম্বার বললেন ‘আমি সবার মেম্বার আমি কেন গাছ কাটতে বলব’ ?’ শিরোনামে পূর্ব বাংলায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশিত হলে ঘটনার সাথে জড়িত ওয়ারেজ আলী সুমন ওই রিপোর্টারকে হলুদ আখ্যা দিয়ে নিজ ওয়ালে ফেসবুক পোস্ট দেয়। 

জানা গেছে  রাতের আধারে বাগান কেটে ও মাটিয় নিয়ে যাচ্ছিলো সুমন বাহিনী।  রাত ৩টায় এলাকাবাসীও প্রশাসনের বাঁধা পেয়ে পলায়ন করেন সুমন কিশোর গং ।এরপর নিজ পরিবার ও সম্পত্তি নিরাপত্তার স্বার্থে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নিতে থাকেন জায়গার মালিকগন। এর জের ধরে সুমন তার ফেসবুকে মানহানিকর লিখালিখি করে আসছিল।

   আজ মঙ্গলবার ১লা জুন সুমনের এক পোষ্টে উঠে আসে তার রাগ। তিনি মালিকগনের মধ্য একজন হেলালের ছবি দিয়ে নির্দেশ করে লিখেন তিনি ইয়াবা ব্যবসায়ী । তিনি হেফাজত করেন ।তিনি স্থানীয় এম.পি’র নাম ব্যবহার করে চলেন। শুধু তাই নয় সুমনকে ঊপরে উল্লেখিত শিরোনাম নিউজ সম্প্রচার হওয়ায় ওই প্রতিবেদককে হলুদ সাংবাদিক বলে অকট্য ভাষায় পোষ্ট দেন।

  আমাদের অনুসন্ধান জানা যায়,  হেলাল  রিয়াজউদ্দিন বাজারের একজন লেদার ও ব্যাগ ব্যবসায়ী। এই ব্যাপারে হেলাল বলেন – এভাবে কুৎসা রটিয়ে আমাদের পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা করছেন তাদের বিচার চাই।  আর প্রশাসনের প্রতি অনুরোধ ওয়ারেজ আলী সুমন ফেসবুকে যে ইয়াবা ব্যবসার সুর তুলেছেন তা খতিয়ে দেখার জন্য।  সুমনকে জেরা করা হোক।তার কাছে কি প্রমান আছে তা দেখানো হোক। অন্যথায় মিথ্যাচারের কারনে তাকে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে সুমনের সাথে কথা বলতে চাইলে তার মোবাইল ফোনটি সুইস অফ পাওয়া যায়।

এদিকে জানা গেছে, ওয়ারেজ আলী সুমন স্হানীয় মেম্বারের নাম ব্যবহার করছে। মেম্বার আমাদের প্রতিনিধিকে বিষয়টি স্পষ্ট করে বলেছে ‘আমি সবার মেম্বার আমি কেন গাছ কাটতে বলব’ ?’ সুমন কিশোর গ্যাং লালন পালন  করে  পরিবেশ দুষণ ও জোরপূর্বক বাগান কাঠা ঘটনাটি ভিন্ন খাতে নিতে চাচ্ছে। ঘটনার মূল নায়ক ওয়ারেজ আলী সুমন একটি সিএণ্ডএফ এজেন্টে কাজ করে। এই কারণে অনেক লোকের সাথে তার পরিচয় রয়েছে। ওই সিএণ্ডএফ এজেন্টের বিরুদ্ধেও অনেক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে । ডকুমেন্ট পেলে ও  তা যথাযথ হলে যথাসময়ে পাঠক সমাজে তুলে ধরা হবে।   https://purbobangla.net/2021/05/31 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla