1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিমান দুর্ঘটনায় টারজান অভিনেতাসহ নিহত ৭ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

বিমান দুর্ঘটনায় টারজান অভিনেতাসহ নিহত ৭

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪৮৫ বার পড়া হয়েছে

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) ফেসবুকের বরাত দিয়ে আজ সোমবার ৩১ মে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে বিমানটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে।

বিমানটিতে সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান, উদ্ধার অভিযানে মরদেহসহ বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছি। সাতজনের কেউ বেঁচে নেই। আধা কিলোমিটারব্যাপী ধ্বংসাবশেষ পড়ে ছিল, আজ সোমবার সকালে উদ্ধার অভিযান শেষ হয়। দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটনে’ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’ এ অভিনয় করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়।

তার স্ত্রী গুয়েন শামব্লিন লারা ওয়েট ডাউন মিনিস্টার্স নামে একটি ক্রিস্টিয়ান ওজন কমানো গ্রুপের নেতা ছিলেন। ২০১৮ সালে শামব্লিনকে বিয়ে করেন জো লারা। ১৯৮৬ সালে শামব্লিন এ গ্রুপটি প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৯ সালে তিনি ব্রেন্টউডে রেমনান্ট ফেলোশিপ চার্চ প্রতিষ্ঠা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla