1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: আমির খসরু - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: আমির খসরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

অন্যায় আইনে পরিণত হলে তখন প্রতিরোধ গড়ে তোলা কর্তব্য হয়ে পরে এমন মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রতিরোধকে আমাদের কর্তব্য হিসেবে মেনে নিয়ে কঠোর প্রতিরোধ গড়েতুলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

শনিবার (২৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি কিছুদিন আগে আফ্রিকায় একটি মিউজিয়ামে গিয়েছিলাম, সেখানে লেখা ছিল, যদি অন্যায় আইনে পরিনত হয় তখন প্রতিরোধ কর্তব্য হয়ে পরে। যেখানে আইন নাই আইনের শাসন নেই, যেখানে মানুষের অধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, যে দেশে ৬০ লাখ বিরোধী নেতাদের নামে মামলা দিয়ে তাদের স্তব্দ করে দেয়া হয় সে দেশে শুধু মাত্র প্রতিবাদ করে বেরিয়ে যাওয়া যায় না। তাই প্রতিরোধকে আমাদের কর্তব্য হিসেবে মেনে নিতে হবে।

তিনি বলেন, এই সরকারের চিন্তা- ভাবনা মানুষের অধিকার কেড়ে নিতে হবে। দেশ বিক্রি করে দিতে হবে। আর অন্যায় ভাবে খালেদা জিয়াকে জেলে দিতে হবে। তা নাহলে এই সরকার তাদের অন্যায় কাজ চালিয়ে যেতে পারবে না।

আমির খসরু বলেন, দেশের সংবিধানে পরিষ্কার ভাবে বিচারের কথা আছে, কিভাবে বিচার করতে হয়। কিন্তু সেই বিচার প্রক্রিয়া সরকার মানছে না। খালেদা জিয়ার নামে যে মামলা সেই মামলার জন্য তার কোন দোষ নেই, তিনি এ বিষয়ে কিছুই যানেন না। তারপরও এই সরকার তাকে সাজা দিয়েছেন। মিথ্যা মামলায় জেলে রেখেছেন। তাই যে দেশে আইনের শাসন নেই, সেখানে প্রতিরোধ গরে তোলা আমাদের দায়িত্ব কর্তব্য। কঠোর প্রতিরোধ গরে তুলে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla