1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ডবলমুরিং- এ ভুয়া নারী পুলিশ কনস্টেবল আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ডবলমুরিং- এ ভুয়া নারী পুলিশ কনস্টেবল আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

পুলিশ  কনস্টেবল পরিচয়ে ট্রাফিক অফিসে ভ্যানগাড়ি ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেছিল সে।  উনিশ বছরের তরুণী  শাহনাজ আক্তার শান্তা ঝালকাটির অধিবাসী।  সদর থানার দাড়থী আক্তার মেম্বার বাড়ীর আ ল আমিন ও হাজেরা বেগমের মেয়ে শান্তা। সে চট্টগ্রামের মৌলভীপাড়ার লাল হাজী বিল্ডিং-এ ২য় তলায় ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে,  ১৪ মে  শান্তা  ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদে অবস্থিত উপ-পুলিশ কমিশনার-ট্রাফিক (পশ্চিম) এর কার্যালয়ে উপস্থিত হয়ে নিজেকে পুলিশের নারী কনস্টেবল পরিচয়ে দিয়ে তার চাচা মোঃ মনির মিয়া (৫১) এর আটক করা ভ্যানগাড়ি ছাড়ানোর অনুরোধ শেষে বের হওয়ার সময় পুলিশি নিয়মে স্যালুট না দেয়ায় তাকে সন্দেহ হয়। সন্দেহের প্রেক্ষিতে নারী পুলিশ পরিচয়দানকারী  শাহনাজ আক্তার শান্তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে স্বীকার করে সে নারী পুলিশ সদস্য নয়।

সংবাদ পেয়ে ডবলমুরিং মডেল থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)  নিহাদ আদনান তাইয়ান পুলিশ পরিচয় দেয়া  শাহনাজ আক্তার শান্তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) দিক-নির্দেশনা মতো ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার কাছে নারী পুলিশের ইউনিফর্ম আছে।  তার স্বীকারোক্তির ভিত্তিতে মৌলভীপাড়াসহ তার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে পুলিশের ইউনিফর্মের ২ টি শার্ট, ১ টি প্যান্ট, পুলিশের বেল্ট ও ক্যাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইউনিফর্মের শার্টের মধ্যে একটিতে ডিএমপির মনোগ্রাম অন্যটিতে সিএমপির মনোগ্রাম আছে। চাচা পরিচয়দানকারী ভ্যানগাড়ি মালিক মনির মিয়া পুলিশ পরিচয়দানকারী শাহনাজ আক্তারের চাচা নন। তারা পরস্পর যোগসাজশে পুলিশের পরিচয় ব্যবহার করে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার অপরাধে শান্তা ও মনির মিয়ার  বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  ডবলমুরিং থানার ওসি পূর্ব বাংলা পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla