1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলী কমপ্লেক্স  বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর'র অভিযান, ৪ প্রতিষ্ঠান কে ২৬হাজার জরিমানা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

কর্ণফুলী কমপ্লেক্স  বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর’র অভিযান, ৪ প্রতিষ্ঠান কে ২৬হাজার জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে
 রানা সাত্তার
চট্টগ্রামঃপবিত্র মাহে রমজানকে ঘিরে প্রতিদিন মাঠ পর্যায়ে চলছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর’র অভিযান।প্রতিদিনের ন্যায় আজকেও
মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ৪ প্রতিষ্ঠান কে  ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর,চট্টগ্রাম।
১৭ মার্চ  রবিবার সকালে চট্টগ্রাম নগরীর ২নং গেইট সংলগ্ন কর্ণফুলী কমপ্লেক্স বাজারে  এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আনিছুর রহমান,চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ ও সাথে ছিলেন বাংলাদেশ পুলিশের একটি চৌকস টিম।
জানা যায়, মূল্য তালিকা ও ক্রয় রশিদ  প্রদর্শন না করায় বিসমিল্লাহ ফল বিতানকে  ৫হাজার টাকা,ভাই ভাই অর্গানিক ফুডসকে ৫হাজার টাকা, আব্দুল মান্নান ফল বিতানকে ৪ হাজার টাকা এছাড়া, দেশী ডেইরীকে মোড়কজাত ঘিতে মূল্য নেই ও  মেয়াদউত্তীর্ণ মিষ্টি রাখায় ১২হাজার টাকা টাকা জরিমানা করা হয়।সব মিলিয়ে ২৬হাজার টাকা জরিমানা করা হয়।
 এ সময় সহকারী পরিচালক রানা দেব নাথ জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা   ও ক্রয় রশিদ  প্রদর্শন না করার  অপরাধে  প্রতিষ্ঠান গুলিকে   জরিমানা করা হয়েছে।এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla