1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এইবারের বইমেলায় থাকছে কবি মুহাম্মদ শরীফ'র কবিতা গুচ্ছ সমুদ্রের কাছে যাবো - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

এইবারের বইমেলায় থাকছে কবি মুহাম্মদ শরীফ’র কবিতা গুচ্ছ সমুদ্রের কাছে যাবো

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৯ বার পড়া হয়েছে

রানা সাত্তার
লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে।কেও লিখে প্রকাশ করেন মনের ভাব,মুখে না বলা ভাষা,কেও লিখে করেন প্রতিবাদ।
কবি সাহিত্যিক শরীফ হোসেন  মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের কবি। এমন মন্তব্য বইয়ের একটি মোড়ক উন্মোচনের ছবি অনলাইনে প্রকাশের পরে ঝড় তুলেছেন পাঠকদের মনে।
মুহাম্মদ শরীফ। পেশায় তিনি একজন পুলিশ অফিসার।জন্ম ১৯৭৭ সালে চট্টগ্রাম নগরের বাকলিয়ায়। ২০০৫ সালে উপ-পরিদর্শক হিসেবে যোগ দেন বাংলাদেশ পুলিশে। এরপর চাঁদপুর, সিএমপি, চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় করেছেন চাকরি। ২০১৫ সালে পদোন্নতি পেয়ে হন পুলিশ পরিদর্শক।  বর্তমানে কর্মরত রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।
অপরাধ তদন্ত কিংবা আইন প্রয়োগেই সীমাবদ্ধ থাকেননি মুহাম্মদ শরীফ। মনের খোরাক যোগাতে বিভিন্ন সময় লিখেছেন কবিতা। আর এক্ষেত্রে প্রেরণা যুগিয়েছেন ব্যাংক কর্মকর্তা স্ত্রী খায়রুল জান্নাত মুন্নী।
তার লিখার ফেইসবুক ভক্তরা লেখক সম্পর্কে বলেন,শরীফ ভাইয়ের লেখার হাত তার অনেক আগে থেকেই ভালো ছিল।আমরা নিয়মিত কবিতা পড়ার জন্য তার ফেইসবুক ওয়ালটি ফলোতে রেখেছি।কিন্তু প্রকাশের কোনো আগ্রহ তার কখনই ছিল না। জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ক্রাইম ইনভেস্টিগেশন নিয়ে।তার লেখার মধ্যে সারল্যতার প্রাধান্যটাই বেশি।
মুহাম্মদ শরীফ বলেন, আমার বই প্রকাশ করাটা কাকতালীয়। হঠাৎ করেই হয়ে গেছে। এর  পেছনে আমার অসম্ভব মেধাসম্পন্ন ব্যাংকার স্ত্রী খায়রুল জান্নাত মুন্নী অবদান অনেক বেশি।আমার বেশ কিছু ডিপার্টমেন্টাল বন্ধু,সাংবাদিক বন্ধু,লেখক ও কলামিস্ট বন্ধুদের দেখে আমি অনুপ্রাণিত হই।তাদের জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়েই লেখা শুরু করি। আমি আমার অভিজ্ঞতার আলাকে লিখি।
সব শেষে তিনি আরো বলেন,আমার ফেইসবুক ফ্রেন্ডদের কাছে ঋণি তারা আমাকে প্রচুর উৎসাহ জুগিয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla