1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব- শ্রী তপন চক্রবর্ত্তী - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পটিয়া বড়লিয়া: নামের অন্তরালে ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার জনপদ আনোয়ারা-পটিয়া-চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী চামুদরিয়া ঘাটে ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন এখন সময়ের দাবি নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের বুধবারের কর্মসুচী  বায়োজিদে ঋণ খেলাপি সাদ মুসা ও সীতাকুন্ডে বিজয় স্মরণী স্কুল মাঠে অনুমোদন ছাড়াই মেলা  ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তকে চীনের জনসংখ্যা ও আয়তনের বৈষম্য ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা

অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব- শ্রী তপন চক্রবর্ত্তী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫৭২ বার পড়া হয়েছে

জাতীয় পার্টি সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী বলেছেন হতদরিদ্র, অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে বৈশ্বিক মহামারীর এই পরিস্থিতিতে বিত্তবানদের মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। তিনি বলেন, সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ৯ বছরের শাসনামলে যখনই জাতীয়ভাবে দুর্যোগ নেমে এসেছে তখনই মানুষের পাশে এসে দাঁড়াতো। পল্লীবন্ধু এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ, নগদ অর্থ প্রদান, মাস্ক বিতরণ, খাদ্য
সামগ্রী, ঈদ উপহার সামগ্রী ধারাবাহিকভাবে আমাদের সাধ্যানুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। শ্রী তপন চক্রবর্ত্তী আজ বিকেলে জাতীয় পার্টি অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকা ও বদনা শাহ্ মাজার প্রাঙ্গণে হতদরিদ্র, অসহায় মানুষের মাঝে ইফতারী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, জাতীয় যুব সংহতি মহানগর আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, জাপা সাংগঠনিক সম্পাদক নগর যুব সংহতি সদস্য সচিব নুরুল
আবছার রনি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা, নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুব সংহতি নগর যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ মুন্না, জাতীয় পার্টির প্রচার সম্পাদক নীলকমল সুশীল, ছাত্র সমাজ নগর সদস্য সচিব শরিফুল মোল্লা নীরব, যুগ্ম আহ্বায়ক আরফাতুল আলম কচি, জাপা নেতা তৌহিদুল আলম, একরাম খান, ছাত্রনেতা মো. ফয়সাল, আবু হাসান, বেলাল আহমদ, জ্যাকসন সুশীল, হাসনাত জুবায়ের শুভ প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla