1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করলেন সাবেক মেয়র মনজুর আলম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করলেন সাবেক মেয়র মনজুর আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. বাদ জুম্মা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে তাঁর এইচএম ভবন অডিটরিয়ামে আলোচনা সভা, খতমে কোরানে পাক, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে দোয়া, মোনাজাত, মুসল্লী ও মিসকিনদের মাঝে তবারুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন আজমির শরীফের খাদেম সৈয়দ আজমত হোসেন। আলোচনায় সাবেক মেয়র ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, এ বি এম মহিউদ্দিন চৌধুরী একজন সৃজনশীল নেতা ছিলেন। তাঁর হাতের পরশে চট্টগ্রাম ফিরে পায় হারানো ঐতিহ্য। তিনি বলেন, চট্টল দরদী এ বি এম মহিউদ্দিন চৌধুরী যুগের একজন কিংবদন্তী ছিলেন। কর্মী বান্ধব এ নেতার জীবন কেটেছে একমাত্র চট্টগ্রামের স্বার্থে। চট্টগ্রামের কিংবদন্তী এ নেতার জীবন চরিত অনুসরণ করা হলে দেশ ও জাতি উপকৃত হবে। অন্যদের মধ্যে আলোচনা করেন আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ¦ মো. নিজামুল আলম, আলহাজ¦ ফারুক আজম, আলহাজ¦ সাইফুল আলম, আলহাজ¦ সাহিদুল আলম, রাজনৈতিক লোকমান আলী, অধ্যক্ষ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক, সাবেক অধ্যক্ষ বাদশা আলমা, মাওলানা সৈয়দ ইউনুচ রজভী ও সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম সহ অন্যরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla