1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইসলামী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

ইসলামী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

শরিয়াহভিত্তিক ৫ ব্যাংককে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ ও তারল্যের ন্যূনতম সীমা ধরে রাখতে না পারায় ব্যাংকগুলোকে এই জরিমানা করা হয়েছে। জরিমানার অঙ্ক গিয়ে ঠেকেছে ২৮১ দশমিক ৩ কোটি টাকায়। চলতি বছরের প্রথমার্ধের বিবেচনায় ব্যাংকগুলো এ জরিমানা পরিশোধ করবে।

এই তালিকায় বাদ যায়নি বেসরকারি খাতের সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। এই ব্যাংককে সর্বোচ্চ ১৬২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে করা হয়েছে ৬১ দশমিক ৩ কোটি টাকা। এর পরই সোশ্যাল ইসলামী ব্যাংক জরিমানা গুনেছে ৩০ কোটি টাকা। আর ইউনিয়ন ব্যাংককে ২০ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে ৮ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) ও সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) ঘাটতিতে থাকা ব্যাংকগুলোকে নিয়ম অনুযায়ী এ জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুসারে, ইসলামী ব্যাংকগুলোর জন্য ন্যূনতম সিআরআর নগদের ৪ শতাংশ এবং এসএলআর আমানতের ৫ দশমিক ৫ শতাংশ দরকার। সিআরআর ও এসএলআর রাখতে ব্যর্থ হলে প্রতিদিন ঘাটতির ওপর যথাক্রমে ৯ শতাংশ এবং ৮ দশমিক ৫ শতাংশ জরিমানা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla