1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৭৫ টাকা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৭৫ টাকা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জুলাই মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম ৭ শতাংশ কমানো হয়েছে।

সোমবার এলপিজির নতুন এই দাম ঠিক করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতিকেজি এলপিজি ৮৩ টাকা ২১ পয়সায় বিক্রি হবে। এই হিসাবে জুন মাসের ৮৯ টাকা ৪৮ পয়সার তুলনায় প্রতি কেজিতে দাম কমছে ৬ টাকা ২৭ পয়সা।

তাতে ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছে ৯৯৯ টাকা, যা জুন মাসে ১০৭৪ টাকা ছিল। অর্থৎ, এ ধরনের সিলিন্ডারের দাম কমছে ৭৫ টাকা।

এনার্জি রেগুলেটরি কমিশনার চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এক সংবাদ সম্মেলনে জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিইআরসির বলছে, সৌদি আরামকো জুলাই মাসের জন্য প্রতি টন প্রোপেন ৪০০ ডলার এবং বিউটেন ৩৫০ ডলার দাম নির্ধারণ করেছে। তাতে ৩৫:৬৫ অনুপাতে এই দুই উপকরণের মিশ্রণের প্রতি টনের দাম কমে ৩৮৩ দশমিক ৭৫ ডলার হয়েছে।

সেই হিসাবে বেসরকারি পর্যায়ে প্রতি কেজি এলপিজির মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ টাকা ২১ পয়সা।

তাতে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৪৫৭ টাকা, ১২ কেজির সিলিন্ডারের দাম ৯৯৯ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১০৪০ টাকা, ১৫ কেজির সিলিন্ডারের দাম ১২৪৮ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ১৩৩১ টাকা, ১৮ কেজির সিলিন্ডারের দাম ১৪৯৮ টাকা, ২০ কেজির সিলিন্ডারের দাম ১৬৬৪ টাকা, ২২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩১ টাকা, ২৫ কেজির সিলিন্ডারের দাম ২০৮০ টাকা, ৩০ কেজির সিলিন্ডারের দাম ২৪৯৬ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম ২৭৪৬ টাকা, ৩৫ কেজির সিলিন্ডারের দাম ২৯১২ টাকা, ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৩৭৪৪ টাকা পড়বে।

আর রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বাসাবাড়িতে সরবরাহ করা এলপিজির দাম পড়বে মূসকসহ ৭৯ টাকা ৯৮ পয়সা।

ভোক্তা পর্যায়ে যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটার ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla