1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর ২৪ বছর পূর্তি - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর ২৪ বছর পূর্তি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৭০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর প্রতিষ্ঠাকালীন পরিচালক আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেছেন, মুনাফা অর্জনের জন্য নয়, মানুষের সেবার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লি: প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, দুর্যোগ, দুর্বিপাক, বিপদ-আপদ, শিক্ষা প্রসার সহ নানাভাবে এই ব্যাংক আর্তমানবতার সেবায় নিয়োজিত। গণমানুষের আমানত সুরক্ষা, দেশ ও জাতির কল্যাণে নিবেদিত এ ব্যাংক। সাবেক মেয়র সব শ্রেণি পেশার জনগণকে স্ট্যান্ডার্ড ব্যাংকে একাউন্ট খুলে নিরাপদ জীবন যাপনের আহ্বান জানান। স্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জুন ২০২৩ খ্রি. রবিবার, সকালে হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী (র.) এর মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। অত্র ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খতমে কোরআনে পাক, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তবারুক বিতরণ কর্মসূচি পালন করেন অত্র ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত খাজা কালু শাহ (র.) কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আমেরি। মিলাদ পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল মান্নান। অন্যদের মধ্যে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ বাদশা আলম, কালু শাহ (র.) মাদ্রাসার উপাধ্যক্ষ মো: মোজাম্মেল হক, প্রফেসর আবু ছগির, প্রফেসর মো: ইলিয়াস চৌধুরী, খোরশেদ আলম সহ আলেম-ওলামা, শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla