1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা'র সাথে মুক্তিযুদ্ধকে জানো’র সৌজন্য সাক্ষাৎ ও সাহিত্য হস্তান্তর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে মুক্তিযুদ্ধকে জানো’র সৌজন্য সাক্ষাৎ ও সাহিত্য হস্তান্তর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

“মুক্তিযুদ্ধকে জানো” সংগঠন চন্দনাইশ উপজেলা আহবায়ক কমিটির পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদা বেগম এর সাথে তাঁর দপ্তরে গত ২৮ মে এক সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য হস্তান্তর করেন এবং সংগঠনের উদ্যোগে স্কুল কলেজে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এসময় মুক্তিযুদ্ধের সংগঠক চন্দনাইশ উপজেলার শুচিয়া গ্রামের আলোকিত জন সমাজ হিতৈষী সুধীর বিমল বিশ্বাস এর কর্ম ও জীবন নিয়ে নির্মিত তথ্য চিত্র “আলোকিত জীবন” এর সিডি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, চন্দনাইশ উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা জনাব জাফর আলী হিরু। সংগঠনের নেতৃবৃন্দের মর্ধ্যে উপস্থিত ছিলেন “মুক্তিযুদ্ধকে জানো” চন্দনাইশ উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক ও চন্দনাইশ থানা শিক্ষা কমিটির সদস্য জনাব আহসান ফারুক, চন্দনাইশ উপজেলা মুক্তিযুদ্ধকে জানো আহবায়ক কমিটির সদস্য সচিব ও চন্দনাইশ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, “মুক্তিযুদ্ধকে জানো” চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব, সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নারী নেত্রী জনাব সঞ্চিতা বড়ুয়া এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক বলরাম চক্রবর্তী।
একইসাথে ২৮ মে সংগঠনের পক্ষ থেকে চন্দনাইশ থানার নির্বাচিত শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন কে বিশিষ্ট লেখক ও সাংবাদিক শুকলাল দাশ-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য “তুহিনের স্বাধীন দেশ” হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla