1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

 

হাজী সোলায়মান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. সকালে দক্ষিণ বাকলিয়াস্থ মিয়াখান নগরে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইরফান উদ্দিন তাসকিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হাসান মুরাদ বিপ্লব, বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ছিদ্দিক আলম, বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাকিম, গোলাম রব্বানী মনি, মহানগর আওয়ামী যুবলীগ নেতা খোরশেদ আলম রহমান, তানভির আহমদ রিংকু, এডভোকেট টিপু শীল জয়দেব, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুন নুর, হোসেন বাদশা, গাজী আবদুল মান্নান, আকতার হোসেন, জাহাঙ্গীর আলম, খুরশেদ, এন কে আলম সাজ্জাদ, আলমগীর খান, ইসমাইল হোসেন, শফিউল আলম, ছাত্রনেতা এসএম কামাল, কামরুল আলম মিন্টু সহ অন্যরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাাছির উদ্দিন বলেন, গরীব দুঃস্থ মেহনতি মানুষের কল্যাণে আওয়ামী লীগ নিবেদিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে চলমান আওয়ামী লীগ সরকার গৃহহীনকে গৃহ, ভূমিহীনকে ভূমি দান, সহ বৃদ্ধ-বৃদ্ধা, অসহায় মানুষের কল্যাণ করে যাচ্ছে। তিনি আওয়ামীলীগের পতাকাতলে দলমত নির্বিশেষে সকলকে সমবেত হয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla