1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশ সুপ্রিম পার্টি ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশ সুপ্রিম পার্টি ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রিম পার্টি ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের উদ্যোগে ২২ জানুয়ারি রবিবার বিকেলে ফটিকছড়ি দলীয় কার্যালয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ফটিকছড়ি উপজেলার সভাপতি আলহাজ্ব কাজী মুহাম্মদ ফোরকান রেজা। মো. শাহাজানের সভাপতিত্বে এবং মো. ইয়াকুবের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক এস.এম হাবিবুর রহমান মুজিব। প্রধান অতিথির বক্তব্যে ফোরকান রেজা বলেন, যুবকদের তরিক্বতের জ্ঞান অর্জন করতে হবে। বর্তমানে মাদকের নেশায় যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ থেকে উত্তোরণের জন্য যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় দীক্ষিত হতে হবে। তিনি আরো বলেন, যুবকদের সংঘটিত করার জন্য বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন মইনীয়া যুব ফোরাম নামে একটি অরাজনৈতিক, তাসাউফ ভিত্তিক, স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন করেছেন। সভায় মো. শাহাজানকে আহবায়ক, মো. নুরুল আলম মাস্টার ও মো. শামসুদ্দিনকে যুগ্ম আহবায়ক এবং মো. ইয়াকুবকে সদস্য সচিব করে করে ২১ জন বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla