1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৮০ বার পড়া হয়েছে

বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর নির্বিচারে গুলি করে ৭ (সাত) জন শ্রমিক হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি স.ম. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক আলহাজ্ব এ.এম. নাজিম উদ্দিন।

প্রধান বক্তা হিসবে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। এতে আরও বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ তরু, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, আতিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ হোসেন, আবু তৈয়ব, সাইফুল আলম, আলতাফ হোসেন, মোঃ ইউনুচ, এড. ইকবাল, মাঃ ইদ্রিচ, মোঃ হাসিবুর রহমান বিপ্লব, নুর নবী, ডলী চৌধুরী, অপু সিং প্রমুখ।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি বলেন, ক্ষুদার্থ শ্রমজীবি মানুষের বুকে নির্বিচারে গুলি বর্ষণ করা তাদের দ্বারা সম্ভব।  যারা বিনা ভোটে ক্ষমতা দখল করে চেপে বসে, ভোটারদের ভোট ছাড়া যারা ক্ষমতায় আসেন তাদের জনগণের প্রতি কোন দরদ নাই। শ্রমিকদের ন্যার্য দাবি নিয়ে কথা বলা যদি এত বড় অপরাধ হয়ে থাকে তাহলে কি দেশে কোন গণতন্ত্র আশা করা যায়। স্বৈরাতন্ত্রের রাষ্ট্র পরিচালনা একমাত্র মানুষের বুকে গুলি করা সম্ভব। সরকার দিশে হারা হয়ে মানুষ দেখলে আতঙ্ক ভাবে যার কারণে কথায় কথায় মানুষ হত্যা করা হচ্ছে। প্রধান বক্তা বলেন,  মৃত শ্রমিকদের জনপ্রতি ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও চাকুরীর নিশ্চিয়তা, সব শ্রমিকদের নিয়োগ পত্র, পরিচয়পত্র ও সম্পূর্ণ শ্রম আইনের আওতায় আনার দাবি জানান। শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla