1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মহাসমাবেশের নামে মহা অপচয়, জনদূর্ভোগ - মোমিন মেহেদী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মহাসমাবেশের নামে মহা অপচয়, জনদূর্ভোগ – মোমিন মেহেদী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী দুটি রাজনৈতিক দলপ্রধানের প্রতি আহবান জানিয়ে বলেছেন, লোক দেখানোর প্রতিযোগিতায় মহা সমাবেশের নামে মহাঅপচয়-জনদূর্ভোগ হচ্ছে, দ্রুত এসব বন্ধ করুন। তা না হলে জনগণ কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না।

৯ নভেম্বর সকাল ১০ টায় পুরানা পল্টনে ‘দুর্নীতিবিরোধী পথসভা’য় তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় প্রেসিডিয়াম বোর্ড চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, তালেয়া আহমেদ, হুমায়ুন কবির জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এ সময় আরো বলেন, সারাদেশে সমাবেশের নামে অর্থ অপচয় করে রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ছাত্র-যুব-জনতার অধিকার হরণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা মূলত তাদের পরিবারতন্ত্রকেই প্রতিষ্ঠার প্রচেষ্টা করে যাচ্ছে, জনগণের কল্যাণ নিয়ে তাদের নূন্যতম মানসিক ইচ্ছে নেই। বর্তমানে নির্মমতার রাজনীতি এমন স্থানে এনে দাঁড় করিয়েছে যে, যদি এক পক্ষ ১ লক্ষ লোক নিয়ে সমাবেশ করে তো আরেক পক্ষ ১০ লক্ষ লোক নিয়ে সমাবেশ করার ঘোষণা দিচ্ছে কেবলমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতা-অর্থ অপচয় আর ক্ষমতার অপব্যবহার করার জন্য। কারণ তাদের এসব সমাবেশে সাধারণ মানুষের কোন উপকার তো হচ্ছেই না; বরং দ্রব্যমূল্য আরো বাড়ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla