1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এলডিপি’র ষোড়শ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম এলডিপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এলডিপি’র ষোড়শ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম এলডিপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

এলডিপি’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম এলডিপির উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২৯ অক্টোম্বর বিকাল ৪ ঘটিকায় এক আলোচনা সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস.এম. নিজাম উদ্দিন, দক্ষিণ জেলা এলডিপির সহ-সভাপতি এজিএম শাহজাহান, উত্তর জেলা এলডিপির সহ-সভাপতি ফজলুল কাদের তালুকদার, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ দপ্তর সম্পাদক আবু জাফর, উত্তর জেলা এলডিপির আবুল কাশেম, নুরুল আমিন, চট্টগ্রাম মহানগর এলডিপির মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন আক্তার চৌধুরী, কোতোয়ালী থানা এলডিপির সভাপতি আকরামুল করিম, খুলশী থানা এলডিপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, মোঃ জোনায়েদ, আনিস সিকদার, জাহাঙ্গীর আলম, নঈম উদ্দীন, সিরাজুল ইসলাম, আনিসুর রহমান, মোঃ হারুন, প্রমুখ । সভাপতির বক্তব্যে এড. কফিল উদ্দিন চৌধুরী বলেন, ভোগবাদী রাজনীতির বিপরীতে ত্যাগের মানসিকতা নিয়ে রাজনৈতিক কর্মীদের রাজনীতি করতে হবে। ভোগবাদিতার কারণে রাজনৈতিক দলের বিভিন্ন কর্মী এবং প্রজাতন্ত্রের বিভিন্ন দূর্নীতিবাজ কর্মচারীগণ লুটপাঠের মহোৎসবে মেতে উঠে আকষ্ট দুর্নীতিতে নিমজ্জিত। যার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের রির্জাভ মুদ্রা সংকটের কারণে ডলারের দাম অস্থিতিশীল হওয়ার কারণে সাধারণ ব্যবসায়ীরা নিত্যপণ্য আমদানীতে হিমশিম খাচ্ছে। এহেন অবস্থা হতে পরিত্রাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সম্পৃক্ত করে গণআন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে জনগণের রাজ কায়েম করতে হবে। সভায় বক্তাগণ ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং অসুস্থ মহাসচিব ড. রেদওয়ান আহমদের আশু রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে বক্তব্য রাখেন। সভা শেষে নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla