1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক ২১ মামলার পলাতক আসামী গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশ কর্তৃক ২১ মামলার পলাতক আসামী গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজধানী ঢাকার রামপুরা থানা এলাকা থেকে ২১টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৬২) কে গ্রেফতার করেছে।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, এএসআই মোঃ নেছার উদ্দিন, এএসআই মোঃ রাসেল মিয়া ও এএসআই মোঃ রিয়াজুল হক সঙ্গীয় ফোর্সদের নিয়ে  ৫ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ তোফাজ্জল হোসেন শেরপুর জেলা সদর থানার চরখার চর এলাকার মন্ডল বাড়ির মোঃ সুরুজ আলী ও মোছাম্মৎ নুর জাহান বেগমের পুত্র। সে বর্তমানে চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার ১নং রোডের ‘ইহবাস ভবন’ এ থাকেন। ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ তোফাজ্জল হোসেন আগ্রাবাদস্থ জীবন বীমা ভবনের ৫ম তলায় ‘মেসার্স চট্টলা বোরিং’ নামক প্রতিষ্ঠানের প্রোপাইটর সাজিয়ে সহজ সরল লোকজনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ফাইলিং কাজের নামে মোটা অংকের টাকা গ্রহণ করতো। নির্দিষ্ট সময়ে কাজ বুঝিয়ে না দিয়ে বিশ্বাস জমানোর জন্য সে বিভিন্ন গ্রাহককে চেক প্রদান করতো। এসব চেক ডিজঅনার হওয়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রাহকেরা তার বিরুদ্ধে পৃথক ভাবে ২১টি মামলা রুজু করে। এসব মামলায় মোঃ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। এর পর সে রাজধানী ঢাকার রামপুরাস্থ মাল্টিকেয়ার হাসপাতালের পেছনে ৩৮৫, জনৈক ইউনুছের বিল্ডিংয়ের ৫ম তলায় বাসা নিয়ে আত্মগোপনে থাকে। ৫ সেপ্টেম্বর সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, ডবলমুরিং থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধ, অস্ত্র উদ্ধার ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla