1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
. হবিগঞ্জে সাবেক আইজিপির বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

. হবিগঞ্জে সাবেক আইজিপির বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে
 জেলা প্রতিনিধি
 হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরীর গ্রামের বাড়িতে ভোর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার শিবপাশা গ্রামে গত বুধবার (২৪ আগস্ট) এঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতেই আজমিরীগঞ্জ থানায় ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হলে বিষয়টি উঠে আসে। এঘটনায় গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ডাকাতরা সাবেক আইজিপির ভাতিজা সৌদি আরব প্রবাসী ও শিবপাশা প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর ঘরে এ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাতরা জাহাঙ্গীর আলমের স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দা, রামদা ধরে ও ভাগ্নের চোখ, হাত-পা বেঁধে স্বর্ণাংকার, ২টি মোবাইল সেট এবং নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার  রাতে আজমিরীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ সাবেক আইজিপির বাড়িতে যান এবং ঘটনাস্থল পরিদশর্ন করেন। তিনি বলেন, ডাকাতদের শনাক্ত করতে পুলিশ অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী একটি মামলা দায়ের করেছেন। মামলায় কয়েক লক্ষাধিক টাকার লুটপাটের অভিযোগ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla