1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজার সীমান্ত থেকে চট্টগ্রামে ইয়াবার নতুন রুট, বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী ও শিক্ষার্থীরাও চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের উদ্দোগে আইন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনে সপ্তাহব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন সম্পন্ন এবং স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় ঝিলতলী খাল এলাকা হতে বালু ভর্তি ডাম্পারসহ আটক ৩ সীতাকুণ্ডে কর্মসংস্থানের পথপ্রদর্শক এলবিয়নের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই, বিভিন্ন মহলের শোক রোগীর প্রাণ বাঁচান যাঁরা, তাঁদেরই বাঁচার লড়াই: চিকিৎসকদের ১২ দফা দাবিতে সিভিল সার্জনের সমর্থন যুব সমাজকে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দায়িত্ব নিতে হবে চট্টগ্রামে ভাড়া বাসায় ইউটিউব ও চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরির কৌশল শেখার দাবি, মেশিনসহ যুবক গ্রেপ্তার রবিউল আউয়াল উপলক্ষে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেল শাহ্ জব্বারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

চট্টগ্রামে ফুলকলি মিস্টি বিপনীকে প্যাকেটসহ ওজনে মিস্টি বিক্রির অপরাধে জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৪৬২ বার পড়া হয়েছে
নগরীতে মিস্টি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই মিস্টি বিক্রয়ের সময় ওজনে প্যাকেটসহ ওজন করে বিক্রি করে যাচ্ছেন। বিষয়টি জেলা প্রশাসন চট্টগ্রাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিধপ্তর ও ক্যাব চট্টগ্রাম কর্তৃক বিভিন্ন সময়ে মিস্টি বিক্রেতা ব্যবসায়ীদের নজরে আনলেও তারা কর্নপাত করেন নি। তারই ধারাবাহিকতায় ১০ আগষ্ট ২০২২ ভোক্তাদের কাছে ওজনে কারচুপি প্রতিরোধ, খাদ্যপণ্যে ভেজাল রোধের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব চট্টগ্রামের যৌথ বাজার তদারকির অংশ হিসাবে ১০ আগষ্ঠ ২০২২ দুপুর ০১.০০ টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নগরীর অভিজাত মিষ্টির দোকান “ফুলকলি”  কাপ্তাই রাস্তার মাথা শাখায় এক অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভোক্তার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্যাকেটের ওজনসহ মিষ্টি বিক্রি করার অভিযোগ প্রমানিত হওয়ায় ফুলকলি মিস্টি বিপনিকে ৮ (আট) হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদহীন ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমান বেকারী পণ্য, কেক ও কোমল পানীয় জব্দ করা হয়। এই অপরাধে ফুলকলিকে আরও ৪০ (চল্লিশ) হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। পরবর্তীতে পাশ্ববর্তী বনফুল মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রকমের পণ্য বিক্রির অপরাধে বনফুল মিস্টি বিপনীকে ৮ (আট) হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক মো: দিদার হোসেন ও ক্যাব চট্টগ্রামের পক্ষে ক্যাব পাঁচলাইশ এর সাধারন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি- এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালনা করা হয়।

নগরীতে মিস্টি জাতীয় খাদ্য পণ্য ক্রয়ে ভোক্তাদেরকে মিস্টি ক্রয়ের সময় প্যাকেটসহ ওজনে মিস্টি বিক্রয় করলে, ওজনে কারচুপি ও মানহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য-পণ্য বিক্রি করলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের হটলাইন নাম্বার ১৬১২১, ৩৩৩ অথবা ক্যাব চ্ট্টগ্রামকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla