1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভিন্ন স্বাদে আনারস চিংড়ি - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভিন্ন স্বাদে আনারস চিংড়ি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪২২ বার পড়া হয়েছে
চিংড়ি বাড়িতে এলেই হয় মালাইকারি, আর না হয় সর্ষে বাটা দিয়ে ঝাল হয়! এ বার পাতে পড়ুক ভিন্ন স্বাদের চিংড়ি। বিশেষ দিনের ভূরিভোজ জমে যাবে টক-ঝাল-মিষ্টি চিংড়ির স্বাদে। আনারস দিয়ে ডাল থেকে শুরু করে পোলাও, কি-ই না হয়। এ বার সেই ফল আর চিংড়ির মেলবন্ধনে বানিয়ে ফেলুন আনারস চিংড়ি!
উপকরণ
আনারস: ১টি
চিংড়ি: ৫০০ গ্রাম (মাঝারি মাপের)
ক্যাপসিকাম: ২টি
পেঁয়াজ: ৪টি
সাদা তেল: ২ টেবিল চামচ
আদা: ১ ইঞ্চি
রসুন: ৬-৭টি
ভিনিগার: ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া: ১ টেবিল চামচ
লবন: স্বাদ মতো
মধু: ২ চা চামচ
সয়া সস: ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার: ২ চামচ
প্রণালী
প্রথমে আনারস, পেঁয়াজ, ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিন। আদা, রসুন কুচিয়ে রাখুন। চিংড়ির খোসা ছাড়িয়ে সামান্য লবন মাখিয়ে নিন। এ বার ফুটন্ত গরম পানি চিংড়ি দিয়ে দু’-তিন মিনিট রেখেই তুলে নিন। ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আদা কুচি ও রসুন কুচি ফোড়ন দিন। আদা-রসুন ভাজা হয়ে এলে আনারস বাটা দিয়ে নাড়াচাড়া করুন। মিনিট দুয়েক পরে সয়া সস দিন। সামান্য ফুটে উঠলেই একে একে আনারস, পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলি দিয়ে দিন। নাড়তে থাকুন। এর পর ভাপিয়ে রাখা চিংড়ি, লবন, সামান্য ভিনিগার, গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করুন। একটি বাটিতে সামান্য পানি নিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিন। এ বার মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। গ্রেভি ঘন হয়ে এলে মধু ছড়িয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে নিন। পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla