1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ-এর অভিষেক সম্পন্ন - পূর্ব বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ-এর অভিষেক সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ-এর শুভ অভিষেক ১৫ জুলাই শুক্রবার নগরীর মোমিন রোডস্থ, চট্টগ্রাম একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়। পণ্ডিত প্রবর অরুন কান্তি দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্য বিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ।

সভাটি উদ্বোধন করেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ ।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, বিশেষ বক্তা ছিলেন মাষ্টার দুলাল কান্তি নাথ, কবিয়াল রনজিত কর, বীর মুক্তিযোদ্ধা অজিত কান্তি নাথ, বাদল কান্তি নাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, উপস্থাপক ছিলেন পিংকু কুমার নাথ।

সভায় বক্তারা বলেন, এই সংঘঠন সারাদেশে হিন্দু ধর্মের দশ বিদ সংস্কারের মাধ্যমে পূজা-অর্চনাসহ প্রত্যেক ধর্মীয় মাঙ্গলীক অনুষ্ঠান এবং কুসংস্কারমুক্ত মানব কল্যাণ মুখী সমাজ প্রতিষ্ঠা করাই অত্র সংগঠনের মূল্য লক্ষ্য হয়। বিশ্বের সকল মানুষের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগঠনটি দেশ, জাতি, সমাজ তথা মহৎ ব্যক্তিদের যে কোন পর্যায়ে সার্বিক সহযোগিতা নিয়ে পরমেশ্বর শিবের আদর্শে একটি বর্ণ বৈষম্যহীণ অসাম্প্রদায়িখ ও আত্মমর্যাদা সম্পন্ন সমাজ প্রতিষ্ঠা করবে। সারা দেশে রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিতদের প্রশিক্ষণের ব্যবস্থা করে নতুন নতুন পুরোহিত সৃষ্টিতে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla