1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্মহত্যায়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্মহত্যা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্মহত্যায়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন সত্য নায়ারণ পাল (৪০) নামে এক ব্যক্তি। শুক্রবার (২৪ জুন) দুপুর ২টায় উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড়তাকিয়া ঝরনা রোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। সে নোয়াখালী জেলার কবিরহাট থানার পশ্চিম দরদনগর এলাকার সদেব চন্দ্র পালের পুত্র। সত্য নারায়ণ মিরসরাইয়ে ব্রাক ওয়াশ প্রোগ্রামের এরিয়া সুপারভাইজারের দায়িত্বে ছিলেন।
 খৈয়াছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) এস এম নুরুল আবছার বলেন, শুক্রবার দুপুর ২ টার দিকে বড়তাকিয়া ঝরনা রোড় এলাকায় ব্রাকের এক কর্মকর্তা একটি মালবাহি ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। সে পশ্চিম খৈয়াছড়া এলাকায় বিকাশ চন্দ্র দাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহত সত্য নারায়ণ পালের স্ত্রী উর্মি সাহা বলেন, আমার স্বামীর ব্রাকে চাকরী করার সুবাধে স্বপরিবারে আমরা এখানে ভাড়া বাসায় থাকি। একমাস আগে থেকে আমার স্বামীর মানসিক সমস্যা দেখা দেয়। এরপর শহরে গিয়ে চিকিৎসকের শরনাপন্ন হয়ে চিকিৎসা চলছে। কিছুটা শারীরিক উন্নতিও হয়েছে। সকালে বাসা থেকে হাঁটতে বের হয়। দুপুরে খবর পাই তিনি মারা গেছেন। কিভাবে কি হয়ে গেল বুঝতেছি পারছি না।
এই বিষয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, আজ দুপুর ২টার সময় বড়তাকিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে আমাদের টিম উপস্থিত হয়। এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু জেনেছি, মালবাহি একটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মারা গেছে সে। দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla