1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাঙ্গুনিয়ায় বিআরটিসি ও পাহাড়িকার মুখোমুখি সংঘর্ষ - পূর্ব বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, ঋণ আর নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা বাউফলে ছাত্রদলের ৩ ইউনিয়নে নতুন টিম গঠন ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৫ ) মেয়র ডাঃ শাহাদাত হোসেন সমীপে বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির অভিযোগ, গ্রেপ্তার ১ বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশন নেতৃবৃন্দের স্মারকলিপি ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ?

রাঙ্গুনিয়ায় বিআরটিসি ও পাহাড়িকার মুখোমুখি সংঘর্ষ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৬৬ বার পড়া হয়েছে
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
রাঙ্গামাটি রোড রাঙ্গুনিয়া রাজানগর ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় বিআরটিসি ও পাহাড়িকার মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৫ জনের মতো মানুষ আহত হয়েছে। এ ঘটনায় প্রায় দু’ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। বুধবার (৮জুন) বিকাল ২.৩০মিনিটের দিকে ঠান্ডাছড়ি হাকিমনগর জামে মসজিদের সামনে চট্টগ্রাম মুখি পাহাড়িকা ও রাঙ্গামাটি মুখি বিআরটিসির এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাসের যাত্রীরা গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা জানান সামান্য বাঁকে দ্রুতগতি নিয়ে চলায় এ সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫জনের মতো দুই বাসের যাত্রী আহত হয়েছে। রাজানগর ৫নং ওয়ার্ড ইউপি আব্দুল বারেক বলেন-ঠান্ডাছটি হাকিম নগর এলাকায় বিআরটিসি ও পাহাড়িকা মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের ড্রাইভারসহ যাত্রীদের মধ্যে প্রায় যাত্রী আহত হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকী বলেন-খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং ঘটনার সময় দুই যাত্রীদের মধ্যে যারা আহত হয়েছে তারা যার যার মতো চিকিৎসা নেওয়ার জন্য চলে গেছে। দুই বাসে প্রায় ৫০জনে মতো যাত্রী ছিল। আমরা গিয়ে গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি। গাড়ি দুটি সামনের দিকে দুমড়েমুচড়ে গেছে তবে বড় ধরনের কোন দূর্ঘটনা হয়নি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla