1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পণ্ডিত শিবকুমার শর্মা আর নেই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পণ্ডিত শিবকুমার শর্মা আর নেই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে

বিখ্যাত সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিখ্যাত এই শিল্পীর প্রয়াণে ভারতের সাংস্কৃতিক মহলে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, পণ্ডিত শিবকুমার শর্মা গত ৬ মাস ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তার ডায়ালিসিস চলছিল। মঙ্গলবার (১০ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

বাদ্যযন্ত্র সন্তুর কাশ্মীর উপত্যকার বাইরে খুব একটা পরিচিত ছিল না। এই বাদ্যযন্ত্রটিকে ভারতে জনপ্রিয় করে তোলেন পণ্ডিত শিবকুমার।

তার মৃত্যুতে শোক জানিয়ে মোদি এক টুইটে বলেন, পণ্ডিত শিবকুমার শর্মা জির মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক জগৎ আরও দরিদ্র হলো। তিনি সন্তুরকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছিলেন। তার গান আগামী প্রজন্মকে মুগ্ধ করবে। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।

সন্তুর বাজানোর পাশাপাশি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে মিলে ‘শিব-হরি’ নামে বিভিন্ন ছবির সঙ্গীত পরিচালনাও করেন পণ্ডিত শিবকুমার শর্মা। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে বলিউডের কালজয়ী সিনেমা ‘সিলসিলা’, ‘লমহে’, ‘চাঁদনি’।

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন পণ্ডিত শিবকুমার শর্মা। তার বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন নামী সংগীতশিল্পী। পাঁচ বছর বয়স থেকেই পণ্ডিত শিবকুমার শর্মা তার বাবার কাছ থেকে সঙ্গীত ও তবলার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।

উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন। সেই ভাবনা থেকেই পণ্ডিত শিবকুমার শর্মাকে ১৩ বছর বয়স থেকেই সন্তুরের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তার বাবা। ১৯৫৫ সালে তৎকালীন বম্বেতে (মুম্বাই) পণ্ডিত শিবকুমার শর্মা জীবনে প্রথমবারের মতো জনসম্মুখে সন্তুর বাজান। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে তার খ্যাতি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla