1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ পার হয়ে গেছে, এমন নাগরিকেরা হজে যেতে পারবেন না।

সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হক। ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘করোনায় পুরো বিশ্বের পরিস্থিতিই পাল্টে গেছে। সেখান থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসছি।’প্রতিমন্ত্রী বলেন, ‘বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে হজযাত্রীদের বিষয়ে একটি নিয়ম করে দিয়েছে সৌদি সরকার। যাঁরা আগে নিবন্ধন করেছিলেন, কিন্তু এখন বয়স ৬৫ অতিক্রম করেছে, তাঁরা হজে যেতে পারবেন না। এ নিয়ম সব দেশের হজযাত্রীদের বেলায় প্রযোজ্য।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla