1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইফতারে কেন বেশি পানীয় খাবেন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
 বায়োজিদে ঋণ খেলাপি সাদ মুসা ও সীতাকুন্ডে বিজয় স্মরণী স্কুল মাঠে অনুমোদন ছাড়াই মেলা  ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তকে চীনের জনসংখ্যা ও আয়তনের বৈষম্য ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  জসিম উদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দুদকের জন্য বরাদ্দ ১৯৭ কোটি টাকা চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের বাজেট বিবৃতি সিডিএ’র চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন  মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার

ইফতারে কেন বেশি পানীয় খাবেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪১০ বার পড়া হয়েছে

ইফতারে পানি পান করা নিয়ে অনেকেই হেলাফেলা করেন। সারদিন রোজা রাখার পর শরীরে যে পানি শূন্যতা তৈরি হয় সেটি পূরন করতে ইফতারের পর থেকে সাহরির আগ পর্যন্ত ৮-১০ গ্লাস পানি পান করতে হবে। না খেলে হজমের সমস্যা হতে পারে। তাই ইফতারের পানি, চিনি ছাড়া ফলের জুস, লেবুসহ বিভিন্ন মৌসুমী ফলের শরবত খেতে পারেন।

পানি পান করতে হবে শরীরের প্রয়োজন বুঝে। পর্যাপ্ত পানি পান রোগ প্রতিরোধ ক্ষমতাকে সচল রাখে এবং করোনাভাইরাস ঠেকাতেও সহায়তা করে। পানি পান করলে ক্লান্তি, ঘুমঘুম ভাবের বদলে শরীরে ফিরে আসে সতেজতা। ইফতারে পর্যাপ্ত পরিমানে পানি পান করলে শরীর বাড়তি শক্তি পাওয়া যায়।

গরমে হাঁসফাঁস অবস্থায় ইফতারে অতিরিক্ত পিপাসা পায় বলে অনেকে ফ্রিজের ঠাণ্ডা পানি পান করেন, যা ঠিক নয়। সারাদিন পর হঠাৎ মাত্রাতিরিক্ত ঠাণ্ডা পানি পান করলে শ্বাসনালীতে সমস্যা, রক্তনালী সংকুচিত হয়ে যাওয়া, হজম সমস্যা ও দাঁতের ক্ষতি হতে পারে।

ইফতারে প্রথমেই তৃষ্ণা বা ক্লান্তি মেটাতে পুষ্টিকর শরবত বেশ কার্যকর। খেতে পারেন খেজুর-পেস্তার শরবত, মাল্টার জুস, শসা ও লেবুর শরবত, কলা-দুধের স্মুদি, কাঁচা আমের শরবত, পাকা আমের লাচ্ছি, তরমুজের শরবত, বেলের শরবত এবং ইসবগুল-তোকমার শরবত।

ইফতারের খাবার এমন ভাবে খেতে হবে, যেখানে খাবারের পুষ্টিমান এবং পানি ও পানীয়ের সুষম বণ্টন থাকে। ডাবের পানি ইফতারের রাখতে পারেন। কারণ ডাবের পানিতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেড, ভিটামিন ও মিনারেল আছে। ১০০ গ্রাম ডাবের পানিতে ৯৪ গ্রামই পানি থাকে। ইফতারের সময়টাতে ডাবের পানি শরীরে প্রবেশ করা মাত্র অঙ্গপ্রতঙ্গ কার্যকর হয়ে ওঠে। তাই ইফতার করার সময় অবশ্যই মনে রাখবেন, সারাদিন রোজা রাখার পর শরীর যাতে কোনোভাবেই পানিশূন্যতা তৈরি না হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla